
সাংবাদিকতার প্রথম এক যুগ রাজনীতি, সংসদীয় কার্যক্রম নিয়ে রিপোর্টিং করেছেন। এখন করছেন সম্পাদনার কাজ। পেশাগত জীবনের প্রায় পুরোটাই অনলাইন সংবাদমাধ্যমে কাজ করেছেন। টেলিভিশনেও কাজের সামান্য অভিজ্ঞতা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের প্রাক্তনী কাজী সাজিদুল হকের। ডিজিটাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে ভারতের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে ছোটখাটো পড়াশোনা করেছেন। খাবার ও খাদ্য সংস্কৃতি নিয়ে লেখালেখি করেন। দেশ-বিদেশের খাদ্য সংস্কৃতি নিয়ে বইও লিখেছেন।

মন্ত্রিপরিষদ কোনো সিদ্ধান্ত নিয়েছিল কি না তাও জানা যায়নি। হয়ত কোনো সিদ্ধান্ত হয়েছে, না হলে মন্ত্রিপরিষদ সচিব কেন আইনের ‘সমান’ রীতি বদলে রাষ্ট্রপতির সম্বোধন পরিবর্তন করলেন?

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ীরা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছে মঙ্গলবার। একইসঙ্গে নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও শপথ হচ্ছে। সংসদ সচিবালয় জানিয়েছে, সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেবেন।

গত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চাউর হয়, গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে। পরে গত ৩০ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে (সিএ প্রেস উইং ফ্যাক্টস) এক বিবৃতিতে বলা হয়, ভোটের পর অন্তর্বর্তী সরকারের আরও ছয় মাস থাকার খবর

কালা ভুনা মানে এখন অনেকে বিশ্বাস করেন কষিয়ে কষিয়ে মাংস কালো করে ফেলার একটা রেস্টুরেন্টকেন্দ্রিক গল্প। কিন্তু মানুন আর না মানুন, এটা কালা ভুনা নয়।

যদি ভবিষ্যতে অনুষ্ঠেয় গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে অথবা এর প্রক্রিয়া নিয়ে কোনো আইনি বিবাদ দেখা যায়, তখন কে লজ্জা পাবে?
বর্তমানে ভারতীয় বা মধ্যপ্রাচ্যের খাবার পরিবেশন করা রেস্তোরাঁগুলোতে নানের নানা রূপ দেখা যায়। কিন্তু এক সময় এ শুধু মুসলিম সুলতান-বাদশাহদের জন্যই পরিবেশিত হতো। কীভাবে রাজকীয় রান্নাঘর থেকে নান আমাদের প্লেটে এসে পৌঁছাল?

ভোটে জিতে কেউ যদি বিএনপি থেকে পদত্যাগ করেন, তবে তিনি হয়তো দলে ফিরতে পারবেন; কিন্তু হারাতে হবে সংসদ সদস্য পদ। কারণ সংবিধানে বলা আছে, দল থেকে পদত্যাগ করলে তার এমপি পদ থাকবে না।

নানা দেশ নানা জায়গা ঘুরে ফ্রায়েড রাইস নিয়ে ভিন্ন ভিন্ন রূপ। দেড় হাজার বছরের পুরনো এই খাবারের জন্ম চীনে। দেশটিতে জন্ম নেওয়া সেই খাবারের গল্প এবার খাওনদাওনে।

দিল্লি সালতানাতের পতনের পর শাহী খানসামারা ছোট ছোট রাজ্যের রাজা, নবাবদের হেঁশেলে ঠাঁই পেলেন। সেখানে গিয়ে বানাতে শুরু করলেন নানা পদ। যেহেতু তারা একসময় মোগলদের হেঁশেলে কাজ করতেন তাই তাদের খাবার হয়ে গেল ‘মোগলাই’।

ঋতেন্দ্রনাথ লিখেছেন, “বিশ্বকোষে ‘লুচি’ দেশজ শব্দ অর্থাৎ বাঙ্গলার প্রাকৃত শব্দ বলিয়া উল্লিখিত হইয়াছে তাহা ভ্রমাত্মক।

যারা বলেন, পদটি মধ্য এশিয়া থেকে উৎসাহিত। তারা যে খুব একট ভুল বলেন এমন নয়। কারণ, আজকের কাজাখস্তান এবং আশপাশের অঞ্চলের যাযাবররা মাংস যাতে নষ্ট না হয় সেজন্য ওই পশুর চর্বিতেই তা রান্না করতেন। তাদের দেওয়া হতো মাখনও। আর তারা এই পদটি করতেন ভেড়ার মাংস দিয়ে।

শিঙাড়ার জন্ম, নাম নিয়ে মতান্তর থাকলেও ভারতীয় উপমহাদেশে আসার পর এর স্বাদ আর উপকরণে যে আমূল পরিবর্তন এসেছে, তাতে কোনো সন্দেহ নেই। আর পুরো উপমহাদেশ এর স্বাদে মেতে আছে, বহু দিন ধরে।

আওয়ামী লীগের পতনের পর ক্ষমতায় বসা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করে। এরমধ্যে সংবিধান সংস্কার কমিশনে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। পরে জাতীয় ঐকমত্য কমিশনেও এ নিয়ে আলোচনা হয়।

টানা চতুর্থবার সরকার গঠনের পর সপ্তম মাসে এসে গত বছরের ৫ আগস্ট নজিরবিহীন এক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান তিনি। তিন দিন পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে আবারও একটি অন্তর্বর্তী সরকার দেশের ক্ষমতা নেয়।

সব দলের কিছু কিছু দাবি পূরণ করে সরকার আসলে সবাইকে খুশি করতে চাইছে না কি কোনো একটা দলকে ভরসা দিতে চাইছে তা হয়তো আর কিছু দিনের মধ্যে বোঝা যাবে। তবে, বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি যেভাবে হঠাৎ করে পরিবর্তনের নজির অতীতে আছে তাতে এখনই হয়তো বলা যাবে না, বল কার কোর্টে?

সেই মিসর, আরব কিংবা মোগলদের শাহী টুকরার জন্য বেঁচে যাওয়া কিংবা আলাদা করে তৈরি রুটির জায়গায় কালে কালে এলো সহজলভ্য পাউরুটি। সে অর্থে শাহী টুকরাকে ‘মিলাবে মিলিবের’ খেলা বলাই যায়।

মনস্তাত্ত্বিক গবেষণাগুলো বলছে, একজনের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত হওয়া আত্মমর্যাদা এবং মানসিক সুস্থতা বৃদ্ধি করে। আর এই কারণেই হয়ত জোহরান তার মেয়র হিসেবে প্রথম কর্মদিবসে দক্ষিণ এশীয় খাবার দিয়ে উদযাপন করলেন।

স্বয়ংক্রিয়ভাবেই যদি সংবিধান সংস্কার হয়ে যায়, তাহলে পরিষদ গঠনের কাজ কী? বলে দিলেই ভালো হতো এটাই মানতে হবে। একটা অধ্যাদেশ করে দিলেই হয়। গণভোটের দরকারই বা কী আর সেটা সংসদে রেক্টিফাই করা প্রয়োজনই বা কী।

কিছু খাদ্য ইতিহাসবিদ এবং প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন, নুডলসের উৎপত্তি পশ্চিম এশিয়া, তুরস্ক এবং মিশরে যেখানে প্রথম ডুরুম গম চাষ করা হয়েছিল। বিভিন্ন সময়ে নানা উপলক্ষে এটি পৃথিবীময় ছড়িয়ে পড়েছে।

ভাষার বিকাশের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো সাংস্কৃতিক ঘটনা কল্পনা করা কঠিন। তবুও, মানবজাতির আর কোনো বিষয় নেই যার উৎপত্তির বিষয়ে এত সংশয় রয়েছে। তবে প্রমাণের এই অনুপস্থিতি ভাষার উৎপত্তি নিয়ে জল্পনা-কল্পনাকে মোটেই নিরুৎসাহিত করেনি।

আমরা যে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, বিফ চিলি বা অন্য কোনো ডিশ খাচ্ছি, তা বহু ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে গিয়েছে। তারপর আমাদের সামনে এসেছে।

ব্রিটিশদের Kedgeree তো খিচুড়ি ভিন্ন কিছু নয়। স্প্যানিশ Paella খিচুড়িরই আরেক রূপ।

রেস্তোরাঁর উকিলরা স্যান্ডউইচের শত সংজ্ঞা দেখালেও, আদালতের মতে তাদের এই দাবি অযৌক্তিক হিসাবে প্রমাণিত হয়।

মহীয়সী সেই কুক রেস্তোরাঁ মালিককে বললেন, তার ব্লু রিবন চাই না। বরং খাবারটার নাম দেওয়া হোক ‘কডোন ব্লু’। হলোও তাই।

ধরুন শীতের সন্ধ্যা। ফুলকপির চপ কিংবা বাঁধাকপির বড়া আপনার সঙ্গী। সঙ্গে চা-ও আছে। সেই সন্ধ্যাটাও কিন্তু আপনার না হয়ে যায় না।

নবাব ওয়াজিদ আলি শাহ কলকাতায় বসবাস শুরু করেন ১৮৫৭ সাল থেকে। আর মুঘলরা ঢাকায় আসেন তারও বহু আগে। তাহলে ঢাকায় কী বিরিয়ানি আগে এসেছে?

২০০৩ সালে এক গবেষণা অনেককে চমকে দিয়েছিল। ওই গবেষণা মতে, সারা দুনিয়ার দেড় কোটির বেশি মানুষ নাকি মোঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দুর্ধর্ষ চেঙ্গিস খানের বংশধর!